ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

যশোরের গৃহবধূকে ভারতের হোটেলে নিয়ে খুন

যশোরের গৃহবধূকে ভারতের হোটেলে নিয়ে খুন
×

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০৮:৩৯

ভারতে গিয়ে খুন হয়েছেন আসমা নামের যশোরের এক গৃহবধূ। গত বুধবার স্বামী আবুল কাশেমের সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে যান। 

বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর শ্যামাপ্রসাদ হোটেলের একটি কক্ষে বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। ওই হোটেলে তাদের সঙ্গে আরেক নারী ছিলেন। কাশেম পালিয়ে গেলেও ওই নারীকে আটক করেছে বনগাঁ পুলিশ। আসমার বাড়ি যশোরের কোতোয়ালি থানার আরিফপুর গ্রামে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, হোটেলের দুই নম্বর রুমে আসমাকে নিয়ে ছিলেন তার স্বামী। পাশের রুমে ওঠেন তাদের আত্মীয় মনোয়ারা বেগম। বৃহস্পতিবার দুপুরে রুম পরিষ্কার করতে গিয়ে এক কর্মচারী রুমের দরজা বন্ধ দেখতে পান। এতে সন্দেহ হওয়ায় ওই কর্মচারী হোটেলের মালিককে জানান। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, খাটের ওপর আসমার লাশ পড়ে ছিল। তার চোখেমুখে রক্তের দাগ ও জিহ্বা বের হওয়া ছিল। গলায় পেঁচানো ছিল ওড়না। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক। এদিকে আসমার আত্মীয় বলে পরিচয় দেওয়া মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন

×