পতেঙ্গার দুই জাহাজের চাপায় শ্রমিক নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০৯:০২
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুই জাহাজের মাঝে চাপা পড়ে মনু মিয়া (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কর্ণফুলী নদীতে এক জাহাজের সঙ্গে আরেক জাহাজের হুক লাগাচ্ছিলেন মনু মিয়া।
এ সময় দুই জাহাজের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- শ্রমিক নিহত
- পতেঙ্গা
