ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

খুমেকে ফের নিপাহ ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

খুমেকে ফের নিপাহ ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০৯:৫২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ | ২১:১৯

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ফের নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চার বছর পর গত ১১ জানুয়ারি গোপালগঞ্জ থেকে আসা রাশিদা (২০) নামে এক রোগীকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল বোর্ড বসিয়ে চিকিৎসকরা একমত হন- শরীরে নিপাহ ভাইরাস বহন করছেন রাশিদা। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে খুলনায় নিপাহ ভাইরাসে আক্রান্ত দুই রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাশিদা খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এ ভর্তি আছেন। তার বাবা বাবুল হোসেন জানান, বারবার মাত্রাতিরিক্ত জ্বর ও অজ্ঞান হওয়ায় গোপালগঞ্জ থেকে মেয়েকে খুমেক হাসপাতালে নিয়ে আসেন তিনি। ঝুঁকিপূর্ণ হওয়ায় ডাক্তাররা রাশিদাকে সব রোগী থেকে আলাদা করে চিকিৎসা দিচ্ছেন।

খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম কামাল হোসেন বলেন, নিপাহ ভাইরাস মূলত বাদুড় থেকে ছড়ায়। খেজুরের কাঁচা রস খায় বাদুড়, তাই এই রসই মূলত নিপাহ ভাইরাসের অন্যতম প্রধান বাহক। নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস পান ত্যাগ করতে হবে।

আরও পড়ুন

×