ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শুধু টেস্ট চালিয়ে যাওয়া মুশফিককে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করলেন মুশফিক নিজে
যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর এবং ইরানে আবুধাবির গোপন হামলার খবর নতুন উত্তেজনা ছড়িয়েছে। এর জেরে ভারতে অনুষ্ঠিত এক বৈঠকে আমিরাত ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বাদানুবাদ হয়েছে বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক
সংগীত ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের কিছু গল্প শোনা যাবে এবার তার মুখে। সম্প্রতি ধারণকৃত মাছরাঙা টেলিভিশন-এর ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এসব গল্প বলেছেন তিনি।
মিরপুরে অনুপ্রাণিত হয়ে এবার সিলেটও সেজেছে সবুজ পিচে। আজ বাদে কাল এই মাঠে সিরিজ জয়ের ম্যাচে নামবেন নাজমুল হোসেন শান্তরা
মহাকাঙ্ক্ষিত হেক্সা মিশন নিয়ে ২০২৬ বিশ্বকাপে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। সেই মিশনের মাসখানেক আগে বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটেনের বিখ্যাত দৈনিক গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন
ইরান যুদ্ধ, ইউক্রেন পরিস্থিতি কিংবা অর্থনৈতিক সহযোগিতা। ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকে বেশকিছু গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এর বাইরে ভিন্নধর্মী কিছু ঘটনাও আছে।
এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং মাদ্রাসাসহ দেশের সব ধরনের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হলে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে মারা যান স্বামী ও তিন সন্তান। পরিবারটির একমাত্র সদস্য হিসেবে বেঁচে ছিলেন গৃহকত্রী সায়মা (৩২)। তিনিও আজ মারা গেলেন। এতে পাঁচ সদস্যের পরিবারটির কেউই বেঁচে রইলেন না।
‘জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয়। এটি এখন আমাদের মতো উপকূলীয় সম্প্রদায়গুলোর জীবনের বাস্তব অভিজ্ঞতা হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ মানুষরা এসব চ্যালেঞ্জ একা মোকাবিলা করতে পারবে না। সরকার, এনজিও ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত সহায়তা প্রয়োজন তাদের। ’ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সিম্পোজিয়াম এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সংগীতশিল্পী সুজিত মোস্তফা এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে উঠতে যাচ্ছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ ১৫ মে অনুষ্ঠিত হবে ‘এন ইভিনিং অব মিউজিক অ্যান্ড ড্যান্স’ শীর্ষক এই আয়োজন।
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে মাঠের চেয়ে কূটনৈতিক লড়াইয়ে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে ইরান ফুটবল ফেডারেশনকে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি ফুটবলারদের ভিসা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফেডারেশনের প্রধান মেহেদি তাজ
মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক নৌপথগুলো দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনার পর শুক্রবার এমন আহ্বান জানানো হলো।
বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীতে ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরে এ হত্যাকাণ্ড হয়।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের জ্বালানি বাজারে। শুক্রবার থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলো। একলাফে পেট্রোলের দাম লিটারপ্রতি ৩ রুপি ২৯ পয়সা এবং ডিজেলের দাম ৩ রুপি ১১ পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বাফুফের দেওয়া জাতীয় দলের কোচ নিয়োগের ডেডলাইন আজ। নতুন কোচ নিয়োগ করতে গিয়ে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের চিন্তা করতে হচ্ছে আর্থিক বিষয়টিও। বিশেষ করে ক্রিস কোলম্যান-থমাস ডুলির মতো হাইপ্রোফাইল কোচদের চাহিদাপূরণ করাটা বাফুফের পক্ষে কষ্টসাধ্য
দ্বিতীয় টেস্টের আগে বড় এক পরিবর্তন আনতে হলো বাংলাদেশ দলকে। ফিল্ডিংয়ের সময় বুকে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর (৯৪) বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ গঠন করবে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, ৩০ বছর আগে দুটি বেসামরিক উড়োজাহাজ ভূপাতিতের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
গুটি আম নামানোর মাধ্যমে রাজশাহীতে আমের মৌসুম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে চাষীরা গুটি আম নামাতে শুরু করেছেন।