ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাম্পের চীন সফর

হরমুজ দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানাল বেইজিং

হরমুজ দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানাল বেইজিং
×

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৩:০৫

মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক নৌপথগুলো দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনার পর শুক্রবার এমন আহ্বান জানানো হলো।

বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল, বৈঠকে হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। একইদিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি জিনপিং তাঁকে আশ্বস্ত করেছেন যে, চীন তেহরানকে কোনো সামরিক সহায়তা দেবে না।

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘শি বেশ জোরালোভাবেই ইরানকে অস্ত্র না দেওয়ার কথা বলেছেন। তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত দেখতে চান। এ ব্যাপারে সহযোগিতা করতেও আগ্রহী।’

দুই প্রেসিডেন্টের মধ্যে ইরান ও হরমুজ প্রণালি নিয়ে কি আলোচনা হয়েছে- সে বিষয়ে শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে নৌপথগুলো যত দ্রুত সম্ভব পুনরায় খুলে দেওয়া উচিত। এই সংঘাত চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এটি শুরু করাটাও উচিত হয়নি।

আরও পড়ুন

×