ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে হাওর থেকে নিখোঁজের দুই দিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাতক্ষীরা সরকারি কলেজের সামনে বেশ কিছুদিন ধরে সজীব বায়োলজি একাডেমি নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন ডা. সজীব সরকার। সেখানে কলেজ চলাকালেও ক্লাস হয়– এমন অভিযোগ তুলে মঙ্গলবার সেখানে যান সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি সজীব সরকারকে ডেকে বিষয়টির প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ফোনে সজীব সরকার প্রভাষক শহিদুল ইসলামের সঙ্গে অশালীন কথাবার্তা বলেন। বুধবার সন্ধ্যায় এমন একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল তিনটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাফ জানিয়ে দিলেন, ‘জোড়াতালি’ দিয়ে তিনি আর বিপিএল আয়োজন করতে চান না।
চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের সমাপ্তিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। উল্লেখিত সময়কালে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফার (এনপিএটি) পরিমাণ দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ঐতিহাসিকভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ক বাণিজ্য, পানিবন্টন ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা এবং অবৈধ অভিবাসন ও বেড়া নির্মাণ সংক্রান্ত বিরোধ নিয়ে উত্তেজনার কারণে ওঠানামা করেছে। পশ্চিমবঙ্গের বিজেপির জনরায় প্রতিক্রিয়াশীল কূটনীতি থেকে বেরিয়ে এসে সক্রিয় কৌশলগত সম্পৃক্ততার দিকে এগিয়ে যাওয়ার একটি স্বাভাবিক সুযোগ তৈরি করেছে।
২০২৫ সালের বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অন্তত পাঁচজন ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার ফের এই তারিখ ধার্য করেন।
কুমিল্লার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ফারিহার বাবা মো. হানিফ বাদী হয়ে হত্যার অভিযোগ এনে ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করেন। এতে ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, বাবা আবদুর রহিম, মা আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও তার স্বামী জাকারিয়াসহ ৫ জনকে আসামি করা হয়েছে।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, তিনজন দাশুড়িয়া এলাকায় প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় করে মুলাডুলির দুবলাচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় বাজি ধরে স্থানীয় একটি কলাবাগান থেকে বেশ কিছু কলা চুরি করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তিনজনকে আটক করে গাছে বেঁধে রাখেন। তাদের বেঁধে রাখার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা এবং ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। এ দুটি বিষয়কে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।
সুফি সাধক ও ইসলাম প্রচারক হজরত শাহজালাল (র.) এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রথা অনুযায়ী মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা মাজারের জন্য গিলাফ নিয়ে আসেন। ওরসের অন্যতম আকর্ষণ গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা। ভক্তরা গিলাফের চারদিকে ধরে মাজারে প্রবেশ করেন। ওই সময় তারা শাহজালা
কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া ৩-আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় এমপি আমির হামজাকে আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার ফিফার কাছে ‘সম্মানজনক পরিবেশ’ নিশ্চিতের দাবি জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার নতুন দাম নির্ধারণ করা হয়। তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর লিটারে দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য মো. নুরুল হক নুর বলেছেন, পটুয়াখালী মেডিকেলে কলেজের পাশে একটি ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা থাকলেও বিগত সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তা হয়নি।
গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ সিনেমায় সুযোগ এলো। মাত্র তিন-চার মিনিটের উপস্থিতি। একটি দৃশ্যে ছবির নায়ক আরিফিন শুভর বিকল্প হিসেবে একজনকে দরকার। উচ্চতা, কাঠামো–সব জিলানীর সঙ্গে মিলে যায়। ছবিতে ওপর থেকে পানিতে লাফ দেওয়ার একটা স্টান্টও নিজেই করেছিলেন।
তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যবর্তী সমুদ্রসীমায় জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে জাপান। মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষায় একটি পুরনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়। জাপানের এমন পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোলায়মানপুরে আধিপত্য বিস্তার দিয়ে দীর্ঘদিন ধরে একই বংশের মধু মুন্সি বাড়ির লোকজনের সঙ্গে দিল মোহাম্মদের বাড়ির লোকজনের বিরোধ চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের বিরোধ মেটানো হয়। কিছুদিন আগে মধু মুন্সি বাড়ির সৌদি আরব প্রবাসী যুবক ফরহাদ মিয়া ফেসবুকে একটি পোস্ট দেন। বিষয়টি নিয়ে দিল মোহাম্মদের বাড়ির সৌদি আরব প্রবাসী আনোয়ারের সঙ্গে ফরহাদের সেখানেই ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে ফরহাদ মিয়া দেশে ফেরেন।