দেবিদ্বারে আগুনে দগ্ধ শিকলবন্দি যুবকের মৃত্যু, অবহেলার অভিযোগে বাবা আটক
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।
আপডেটঃ ০৭ মে ২০২৬ | ২২:০৩