মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী
সরকারের পরামর্শে পদত্যাগ করেছেন রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান আহমেদ ইসমেত। এক বছরের বেশি মেয়াদ থাকতেই বৃহস্পতিবার তাকে পদত্যাগ করতে হয়েছে। ব্যাংকটিতে পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরীকে নতুন চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার
আপডেটঃ ০৮ অক্টোবর ২০২৬ | ২২:২৬