বাসা ছাড়তে না চাওয়ায় শ্যালককে গলাকেটে হত্যা, বোন-ভগ্নিপতি গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরে বাসা ছেড়ে না যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় শাহজাহানপুরের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফরহাদের বড় বোন নূর আফসানা নিপা (৪৫) ও ভগ্নিপতি আব্দুস সামাদ সুজনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, লাল রঙের হেলমেট ও ঘটনার সময় পরা পোশাক উদ্ধার করা হয়েছে।
আপডেটঃ ০৮ অক্টোবর ২০২৬ | ১৯:৩৩