ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:২১

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে পরিচালনা পর্ষদের সঙ্গে যৌথভাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ্ পরিপালনের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সদস্য মুফতি মিজানুর রহমান ও মুফতি মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশারও অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভা শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×