ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলার সুযোগ চালু করলো ট্রাস্ট ব্যাংক

অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলার সুযোগ চালু করলো ট্রাস্ট ব্যাংক
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:৩০

ব্যাংকিং সেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে ‘ট্রাস্ট মানি’ অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি ভিত্তিক তাৎক্ষণিক হিসাব খোলার সুবিধা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

সম্প্রতি এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকরা এখন থেকে কোনো শাখায় না গিয়েই স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে ট্রাস্ট ব্যাংকে হিসাব খুলতে পারবেন। ই-কেওয়াইসি পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে হিসাব খোলার এ সুবিধা গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত করবে।

ব্যাংক কর্তৃপক্ষের মতে, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সারাদেশে সহজ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×