ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রেমের পর ছয় বছরের সংসার, কেন বিচ্ছেদের পথে হাঁটলেন নৃত্যশিল্পী স্বপ্না

প্রেমের পর ছয় বছরের সংসার, কেন বিচ্ছেদের পথে হাঁটলেন নৃত্যশিল্পী স্বপ্না
×
×

স্বপ্না চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:২৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:৩৪

স্বামী বীর সাহুর সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন হরিয়ানভি গানের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। বিচ্ছেদের জন্য আদালতে আবেদনও করেছেন তিনি। এর আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের ভাঙন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ এবং সংসারের কারণে নিজের পরিচয় হারিয়ে ফেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন স্বপ্না।

বিচ্ছেদের কারণ প্রসঙ্গে স্বপ্না বলেন, তাদের সম্পর্ক কেন ভেঙেছে, তা শুধু তিনি ও বীরই জানেন। যত দিন সংসার ঠিকঠাক চলেছে, তারা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন। কিন্তু একটা সময় পরিস্থিতি আর অনুকূলে না থাকায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাক্ষাৎকারে ভালোবাসা ও সম্পর্ক নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন স্বপ্না। তার ভাষ্য, ‘ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়। ভালোবাসা আত্মার, এর সঙ্গে আবেগ জড়িত। তবে পুরুষেরা তুলনামূলক বাস্তববাদী, আর নারীরা অনেক সময় আবেগের বশে চলেন।’

স্বপ্না চৌধুরী ও তার স্বামী বীর সাহু

স্বপ্না জানান, ‘বিগ বস’ রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর বীরকে বিয়ে করেছিলেন তিনি। তখন তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। স্ত্রী, মা ও পুত্রবধূ হিসেবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে সংসার ও পেশাগত জীবনের ভারসাম্য রাখতে গিয়ে একসময় নিজের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দেন।

স্বপ্নার ভাষ্য, পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে ধীরে ধীরে নিজের স্বতন্ত্র পরিচয় ও পেশাগত আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়েছিলেন তিনি। বিয়ের পর নিজের স্বপ্ন ও চাওয়াকে আগের মতো গুরুত্ব দিতে পারেননি। বিষয়টি উপলব্ধি করার পর নিজের জীবন ও পরিচয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন এই শিল্পী।

২০২০ সালে হরিয়ানভি গানের শিল্পী ও অভিনেতা বীর সাহুকে বিয়ে করেন স্বপ্না। তাদের বিয়ের খবর শুরুতে গোপন রাখা হয়েছিল। প্রথম সন্তানের জন্মের পর তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

স্বপ্না চৌধুরী

হরিয়ানভি মিউজিক ভিডিও ও নাচের অনুষ্ঠানে পারফর্ম করে পরিচিতি পান স্বপ্না। পরে ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নিয়ে আরও আলোচনায় আসেন তিনি। রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর তার জনপ্রিয়তা আরও বাড়ে। সূত্র: ইনডাল্‌জ এক্সপ্রেস

আরও পড়ুন

×