ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হাঁটুব্যথা কেন হয়

হাঁটুব্যথা কেন হয়
×
×

 ডা. উম্মে ছালমা 

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

আমাদের জীবনযাত্রায় গতি ধরে রাখার ক্ষেত্রে হাঁটু একটি অপরিহার্য জয়েন্ট বা অস্থিসন্ধি। শরীরের সম্পূর্ণ ভার বহনকারী এই সন্ধিতে যখন ব্যথা শুরু হয়, তখন সিঁড়ি ভাঙা, বসা বা হাঁটাচলা, এমনকি নামাজ পড়াও কঠিন হয়ে পড়ে। হাঁটুব্যথা বর্তমানে কেবল বয়স্কদের সমস্যা নয়; আঘাত, ভুল জীবনধারা এবং অসচেতনতার কারণে তরুণ-তরুণীরাও এই যন্ত্রণাদায়ক সমস্যার শিকার হচ্ছে।

হাঁটুব্যথার সাধারণ কারণ
হাঁটুব্যথার কারণ বহুবিধ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
* বয়সজনিত ক্ষয় ও রোগ
* অস্টিওআর্থ্রাইটিস
* রিউমাটয়েড আর্থ্রাইটিস
গাউট
আঘাতজনিত বা কাঠামোগত সমস্যা
লিগামেন্টের আঘাত
মেনিস্কাস ছিঁড়ে যাওয়া
ফ্র্যাকচার বা অস্ত্রোপচারের পরে ক্রমাগত ব্যথা
পেশির দুর্বলতা
অতিরিক্ত ওজন
সাধারণত পুরুষের তুলনায় নারীর হাঁটুব্যথায় ভোগার হার বেশি।

হাঁটুব্যথার সাধারণ লক্ষণ
ব্যথার পাশাপাশি রোগীর হাঁটু ফুলে যাওয়া বা লালচে হওয়া
হাঁটুর সন্ধি শক্ত হয়ে যাওয়া এবং পুরোপুরি ভাঁজ করতে বা সোজা করতে না পারা
হাঁটুতে গরম অনুভব করা
হাঁটাচলা বা দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে ব্যথা বেড়ে যাওয়া
হাঁটুতে ঘষা লাগার মতো বা ‘কটকট’ শব্দ অনুভূত হওয়া
হাঁটুর শক্তি কমে যাওয়া, ফলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে প্রচণ্ড ব্যথা হতে পারে

কেন ফিজিওথেরাপি
ফিজিওথেরাপি কেবল ব্যথানাশক ওষুধ বা অস্ত্রোপচারের বিকল্প নয়, বরং অনেক ক্ষেত্রেই এটি প্রাথমিক এবং সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি। গবেষণায় প্রমাণিত যে, সঠিক ফিজিওথেরাপি গ্রহণ করলে অনেক ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা বহুলাংশে কমে আসে।

ফিজিওথেরাপির ভূমিকা
ফিজিওথেরাপি কেবল ব্যথা কমায় না, এটি হাঁটুর ফাংশন উন্নত করে, হাঁটুর স্থিতিশীলতা বাড়ায়, জয়েন্ট সচল রাখে, পেশি শক্ত করে এবং ভবিষ্যতের জটিলতা প্রতিরোধ করে। তাই হাঁটুর ব্যথা অনুভব করলে সময় নষ্ট না করে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়াই উত্তম।

ফিজিওথেরাপি চিকিৎসা
একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট রোগীর হাঁটুব্যথার কারণ ও তীব্রতা বিশ্লেষণ করে একটি সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন। হাঁটুব্যথার চিকিৎসায় কিছু ফিজিওথেরাপি টেকনিক ব্যবহার করা হয়, যেমন—
থেরাপিউটিক ব্যায়াম
ম্যানুয়াল থেরাপি
মোবিলাইজেশন থেরাপি
ইলেকট্রোথেরাপি, যেমন—
ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন (টেনস)
 আলট্রাসাউন্ড থেরাপি
 পালসড শর্টওয়েব থেরাপি
 শারীরিক ভঙ্গি এবং হাঁটাচলার প্রশিক্ষণ
 হিট বা কোল্ড থেরাপি
সতর্কতা:
 দীর্ঘসময় একই ভঙ্গিতে বসে থাকবেন না।
 ওজন নিয়ন্ত্রণে রাখুন।
 আরামদায়ক জুতো ব্যবহার করুন।
হাঁটুতে অতিরিক্ত চাপ দেবেন না।
 সিঁড়ি ওঠানামা বা ভারী বোঝা বহনে সতর্কতা অবলম্বন করুন।
 নিয়মিত হালকা ব্যায়াম করুন
হাঁটুর ব্যথাকে কখনোই অবহেলা করবেন না। হাঁটুর ব্যথা থেকে সাময়িক উপশমের জন্য আপনি আইস থেরাপি বা হিট থেরাপি বেছে নিতে পারেন। ব্যথা দীর্ঘস্থায়ী হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার ও সচেতন থাকলে হাঁটুর ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

[বাত-ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ]

আরও পড়ুন

×