ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২১, ভেতরে ছিলেন বিদেশি রোগী

দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২১, ভেতরে ছিলেন বিদেশি রোগী
×

হোটেলের অতিথিদের উদ্ধারের চেষ্টা করছেন কয়েকজন। বুধবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

এনডিটিভি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৩:৪৯ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৩:৫৯

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাঁচতলা ভবনের বেসমেন্টে অবস্থিত ‘মিকাসা ইন’ হোটেলের রেস্তোরাঁ থেকে বুধবার সকালে আগুনের সূত্রপাত হয়।

একটি সরু গলিতে অবস্থিত এই হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ আছে। জানা গেছে, ঘটনার সময় হোটেলটিতে চিকিৎসা নিতে ভারতে যাওয়া বেশ কয়েকজন বিদেশি রোগীসহ প্রায় ৪০ জন অতিথি ছিলেন। আগুন যখন ছড়িয়ে পড়ে, তখন অতিথিদের বেশিরভাগই ঘুমাচ্ছিলেন।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী পাঠানো হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু মানুষ ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। হোটেলটির রেস্তোরাঁর শেফ কেসার সিং জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তিনি যখন একটি বৈদ্যুতিক চুলা জ্বালানোর চেষ্টা করেন, তখনই হঠাৎ করে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারেন, আগুন পুরো হোটেলে ছড়িয়ে গেছে।

আরও পড়ুন

×