ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

বিশ্ব এলপিজি দিবস উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

বিশ্ব এলপিজি দিবস উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস
×

পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং পরিবেশ সংরক্ষণের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরতেই এ আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৬:২১

নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস।দিবসটি উপলক্ষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা। পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং পরিবেশ সংরক্ষণের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস বর্তমানে দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে লক্ষাধিক গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে তানভীর মোস্তফা বলেন, 'বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্ন জ্বালানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।'

এ বছর বিশ্বব্যাপী 'এলপিজির সুফল ছড়িয়ে দিন' প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নির্মাণে এলপিজির ভূমিকা তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছে। এর আওতায় প্রতিষ্ঠানটির কার্যালয়, চারটি এলপিজি কারখানা এবং ২৫০টির বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশকেরা নিজ নিজ এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন প্রচারণাও চালাচ্ছেন।

এ ছাড়া বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত স্থানে গাছ লাগিয়ে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।
 

আরও পড়ুন

×