ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ২৩:০৫

২০২৫ সালে দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড ওয়ালটনের পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে গতবছর পণ্য বিক্রয় ও ব্যবসা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় দেশব্যাপী বিভিন্ন জোনের আওতাধীন ১৬০টি ওয়ালটন প্লাজাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্লাজা নেটওয়ার্কের ২৮ জন কর্মকর্তাকে ‘বেস্ট এমপ্লয়ী অ্যাওয়ার্ড’ সম্মাননা প্রদান করা হয়।

‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রোববার (১২ এপ্রিল) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত দিনব্যাপী ‘ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’-এ সেরা প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও কর্মকর্তাদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি চলতি বছরেও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলা করে পণ্য বিক্রয়, অর্থ আদায় ও মুনাফায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে অনুষ্ঠানে প্লাজা ব্যবস্থাপক ও বিক্রয় প্রতিনিধিদের নানা সময়োপযোগী ও কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।

এদিন সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান প্রমুখ।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন প্লাজার পাঁচ শতাধিক কর্মকর্তা অংশ নেন। তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে ওয়ালটন করপোরেট প্রাঙ্গণ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×