ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার মারা গেছেন

গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার মারা গেছেন
×

কামরুদ্দীন আবসার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১২:১৮

প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষক কামরুদ্দীন আবসার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুদ্দিন আবসার দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানায়, আগামীকাল সোমবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য কামরুদ্দীন আবসারের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী মসজিদে জানাজা হবে। 

কামরুদ্দীন আবসার দীর্ঘদিন প্রগতিশীল লেখকসংগঠন ‘বাংলাদেশ লেখক শিবির’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি সমাজবদলের রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের প্ল্যাটফর্ম ‘গণসংস্কৃতি ফ্রন্ট’-এর একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছেন। গণসংগীত দল ‘সৃজন’-এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

কামরুদ্দীন আবসারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনের মানুষ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×