ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ক্যানসার সচেতনতায় লায়ন্স ইন্টারন্যাশনাল ও এভারেস্ট ফার্মা

ক্যানসারজয়ী শিশুদের আর্থিক সহায়তা ও উপহার প্রদান

ক্যানসার সচেতনতায় লায়ন্স ইন্টারন্যাশনাল ও এভারেস্ট ফার্মা
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৯

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসির যৌথ উদ্যোগে ক্যানসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সুবিধাবঞ্চিত শিশু ক্যানসার রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক সেমিনার ও সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুজন বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ, লায়ন্স ইন্টারন্যাশনালের বর্তমান ও সাবেক গভর্নররা, সুবিধাবঞ্চিত ক্যানসারজয়ী (সার্ভাইভার) শিশুসহ শতাধিক লায়ন ও লিও নেতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যানসারজয়ী শিশুদের মাঝে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এবং এভারেস্ট ফার্মার পক্ষ থেকে নগদ অর্থসহায়তা ও উপহারসামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×