ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কিশোরগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি

আইনজীবী ও বিচারকের সমন্বয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়

আইনজীবী ও বিচারকের সমন্বয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়
×

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন- সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১০:৫৭

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আইনজীবীরা মুখ্য ভূমিকা পালন করেন। পাশাপাশি তারা বিচার কার্যে বিচারকদের সহায়তা করেন। ফলে আইনজীবী ও বিচারকদের সমন্বয়ে সুশাসন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।

বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রধান বিচারপতি দেওয়া সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমাদের মনে রাখতে হবে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে আরও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রের ৩টি বিভাগের মধ্যে কোনো প্রকার বিরোধ কাম্য নয়। প্রত্যেক বিভাগ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবে।'

প্রধান বিচারপতি আরও বলেন, বার এবং বেঞ্চ একটি পাখির দুটি ডানা। একটিকে অস্বীকার করলে অপরটি অকার্যকর। আইনের শাসন প্রতিষ্ঠায় একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে। শক্তিশালী বার ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। অসহায় বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইড চালু রয়েছে। তাছাড়াও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থী জনগণকে আইনের সুফল প্রাপ্তিতে সহায়তা করতে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আমির হোসেন, বিচারপতি মো. মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম শহীদ।

আরও পড়ুন

×