ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চীনে আটকা এক এমবিবিএস শিক্ষার্থীর ফেরার আকুতি

চীনে আটকা এক এমবিবিএস শিক্ষার্থীর ফেরার আকুতি
×

চীনের ইচাং সিটিতে আটকে পড়া আশিক হাওলাদার আবির

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৫২ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকা চীনের ইচাং সিটিতে আটকে পড়া আশিক হাওলাদার আবির নামের এক বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফেরার আকুতি জানিয়েছেন। 

আশিক হাওলাদার আবিরের বাড়ি মাদারীপুরের শিবচরে। তারা বাবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুরাদ হওলাদারের কাছে ‌'ভয়েস মেসেজে (কথা রেকর্ড করে পাঠানো)' ইচাং সিটির বর্তমান পরিস্থিতি জানিয়েছেন আবির।

শনিবার মুরাদ হওলাদার তার ছেলের পাঠানো ভয়েস মেসেজ সাংবাদিকদের শোনান।  

চীনের ইচাং শহরের চায়না থ্রী গর্জেজ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস শিক্ষার্থী আবির ভয়েস মেসেজে জানান, সেখানে তার মতো শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তারা আতঙ্কে আছেন।

আবির আর জানান, ইচাং সিটিতে তারা মানবেতর জীবনযাপন করছেন। যে কোনো মূল্যে তারা দেশে ফিরতে চান।

আশিক হাওলাদার আবিরের বাড়ি মাদারীপুরের শিবচরে। করোনাভাইরাসের কেন্দ্রস্থল উহান থেকে দূরে হলেও ইচাং সিটি রেডজোনে রয়েছে। সেখানে আটকে পড়া বাংলাদেশিরা সবাই থ্রি জর্জেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

আরও পড়ুন

×