ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

মুক্তিযুদ্ধের ওপর বিচারপতির লেখা বই গৌরবের: প্রধান বিচারপতি

মুক্তিযুদ্ধের ওপর বিচারপতির লেখা বই গৌরবের: প্রধান বিচারপতি
×

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১১:২৫

একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ওপর একজন বিচারপতির লেখা বই, এটা আমাদের জন্য গৌরবের। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জাজেস কর্নারে বিচারপতি ওবায়দুল হাসানের লেখা 'অবর্ণনীয় নির্মমতার চিত্র :বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও অন্যান্য' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি ওবায়দুল হাসান মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করেছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আপনজনদের কাছ থেকে স্বজন হারানো বেদনাবিদুর ও লোমহর্ষক হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা সম্যক অবহিত হন, যা তার গ্রন্থ রচনায় অনুপ্রাণিত করেছে। তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অবর্ণনীয় নির্মমতার চিত্র পরিস্ম্ফুটিত হয়েছে। এটা যে কোনো পাঠকের হৃদয়কে স্পর্শ করবে।

তিনি আরও বলেন, আপিল বিভাগে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারের সঙ্গে আমিও একজন বিচারক ছিলাম। এ জন্য নিজেকে গৌরবান্বিত মনে করছি।

আরও পড়ুন

×