খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:২৩
খুলনা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি সোসাইটির (কেইউপিএস) উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার শেষ হয় এ প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় ৬৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৪৬০টি ছবির মধ্য ৫৭টি ছবি চূড়ান্তভাবে প্রদর্শীত হয়।
জাতীয় আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেয়েছে আমেরিকান ইন্ট্যারন্যাশানাল ইউর্নিভার্সিটির শিক্ষার্থী খালেদ বিন আব্দুল্লাহর তোলা ছবি, দ্বিতীয় হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসান মুহাম্মাদ রবিনের ছবি এবং তৃতীয় হয়েছে ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থী শাহনেওয়াজ জসীমের ছবি।
প্রদর্শনীর বিচারক ছিলেন আবীর আব্দুল্লাহ। এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল।
খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সভাপতি নাশফাত হোসাইন মুন বলেন, ফটোগ্রাফি সোসাইটি শুরু থেকেই বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। তাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।
- বিষয় :
- খুলনা বিশ্ববিদ্যালয়
- আলোকচিত্র
