ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বিভাগ চেয়ে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল

বিভাগ চেয়ে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:২৭

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বিভাগ অনুমোদনের দাবিতে মশাল মিছিল করেছেন।

রোববার সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন বিভাগটির শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, যতোদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ইতিহাস বিভাগের অনুমোদন না দেবে ততোদিন আন্দোলন চলবে।

এদিকে প্রশাসনিক ও একাডেমিক ভবন তালাবদ্ধ থাকায় ১১ দিন ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। ফলে শঙ্কায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেকে পড়ালেখা শেষ করে অফিস থেকে প্রয়োজনীয় কাগজ নিতে পারছেন না। ফলে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছে ক্যাম্পাসে। 

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী আদিব হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার দ্রুত সমাধান চাই। এভাবে এত সমস্যা নিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ইউজিসির সঙ্গে পরবর্তী বৈঠকে ইতিহাস বিভাগের অনুমোদনের বিষয়ে পুনরায় আলোচনা করা হবে।

আরও পড়ুন

×