ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল
×

রোববার সন্ধ্যায় বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৫৫

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বিভাগ অনুমোদনের দাবিতে মশাল মিছিল করেছেন। রোববার সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন বিভাগটির শিক্ষার্থীরা। 

তারা বলেন, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ইতিহাস বিভাগকে অনুমোদন না দেবে ততদিন আন্দোলন চলবে।

এদিকে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেওয়ায় ১১দিন ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এতে শঙ্কায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেকে পড়ালেখা শেষ করে অফিস থেকে প্রয়োজনীয় কাগজ নিতে পারছেন না। ফলে অস্থিরতা বাড়ছে ক্যাম্পাসে।

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী আদিব হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার দ্রুত সমাধান চাই। এভাবে এত সমস্যা নিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ইউজিসির সঙ্গে পরবর্তী বৈঠকে ইতিহাস বিভাগের অনুমোদনের বিষয়ে আবারও আলোচনা করা হবে।

আরও পড়ুন

×