ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে: আইনমন্ত্রী

খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে: আইনমন্ত্রী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলের মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট আইন ও বিধিমালা রয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে কোন পদ্ধতিতে মুক্তির জন্য কোথায় কিভাবে দরখাস্ত করতে হবে। 

তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি প্রফেশনাল করতে গেলে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে। তাই প্যারোলে মুক্তির দরখাস্ত এবং সব নিয়মকানুন মানার পরেই সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করতে পারে। যতক্ষণ পর্যন্ত দরখাস্ত বা এরকম কিছু পাওয়া না যাবে ততক্ষণ হাওয়ার ওপরে কথা বলার প্রয়োজন নেই।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের নাগরিক সমাজ সংস্থাসমূহের জন্য প্রণীত আইন বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আইনমন্ত্রী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, বাংলাদেশে ডিএফআইডি'র সিনিয়র গভার্নেন্স এডভাইজার ও গভার্নেন্স টিম লিডার আইসলিন বাকের।

অনুষ্ঠানের প্যানেল আলোচক ছিলেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম।

আরও পড়ুন

×