ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সাংবাদিক দীপু হাসান আর নেই

সাংবাদিক দীপু হাসান আর নেই
×

দীপু হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫৯

সিনিয়র সাংবাদিক দীপু হাসান আর নেই। রোববার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দীপু হাসান পূর্বপশ্চিমবিডিডটনিউজের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

সাংবাদিক দীপুর ছোট ভাই আলীম আল হাসান জানান, দুপুরে রাজধানীর আরামবাগে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন দীপু। পরে তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাংবাদিক দীপু কর্মজীবনে দৈনিক প্রথম আলো, দৈনিক আজকের কাগজ, এনটিভি, যমুনা টিভি, একাত্তর টিভিসহ প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছে।

আরও পড়ুন

×