ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সরকারের লাভজনক কোম্পানির মধ্যে বিমান রয়েছে: এমডি

সরকারের লাভজনক কোম্পানির মধ্যে বিমান রয়েছে: এমডি
×

মিট দ্য প্রেসে কথা বলেন বিমানের এমডি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ০৩:০৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ০৫:১১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি (সিইও) মো. যাহিদ হোসেন বলেছেন, বছরে বিমানের টিকিট বিক্রি হয় ৭ হাজার কোটি টাকা। অপরদিকে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে আয় হয় এক হাজার কোটি টাকা। চলতি ২০২২-২৩ অর্থ বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে যাত্রী বহন করা হয়েছে ৮ লাখ ৮ হাজার ৪০ জন। এ ছাড়া এই ৩ মাসে সেল রেভিনিউ ১ হাজার ৫৬৩ কোটি টাকা।

বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানের এমডি ও সিইও একথা বলেন। 

তিনি জানান, গত ২০২১-২২ অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে যাত্রী বহন করা হয় ২ লাখ ৫৫ হাজার ১৯৯ জন। ওই সময়ে সেল রেভিনিউ হয় ৭৪৬ কোটি টাকা।

বিমানের এমডি বলেন, সরকারের অন্য ১০টি বাণিজ্যিক কোম্পানির মধ্যে লাভজনক হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এমডি যাহিদ বলেন, আগামীতে আরও লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত হবে বিমান। দুদকে বিমানের যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুনীতির অভিযোগ রয়েছে তা তদন্ত করছেন দুদক কমকর্তারা। 

তিনি আরও বলেন, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সরকার যাকে ভালো মনে করবে তাকেই দিবে। এ বিষয়ে বিমানের পক্ষে আগ্রহ প্রকাশ করার কিছু নেই বলে আমি মনে করি। 

আরও পড়ুন

×