ড. মুনাজ আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৫ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৫
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুনাজ আহমেদ নূর।
বৃহস্পতিবার সারাদেশে আইইবির কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮ হাজার নিবন্ধিত সিভিল ইঞ্জিনিয়ার ভোটার রয়েছেন।
শুক্রবার রাতে আইইবি’র নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। এতে বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিপুল ভোটে নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ায় অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিডিইউ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মুনাজ আহমেদ নূর
- আইইবি
