করোনা সম্পর্কে জানতে ফোন করুন হটলাইন নম্বরে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৮:৩৮ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৯:৪২
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চালু করা হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
হটলাইন নম্বরগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে বাংলাদেশেও প্রবেশ করেছে। বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। খবর ইউএনবির
আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জানিয়েছে তিনি বলেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
