দুদকের মামলায় মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ০২:১৪ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ০২:১৪
গত ২৭ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নুরুল হুদা মির্জা আব্বাস ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আফরোজা আব্বাস জামিনে রয়েছেন। তবে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় কারাগারে আটক আছেন মির্জা আব্বাস।
২০১৯ সালের ৭ জুলাই শাহজাহানপুর থানায় দুদকের সাবেক সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন এই মামলাটি করেন। মামলায় ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।
