ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সমকাল সন্ধ্যার বিশেষ আয়োজনে অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান

সমকাল সন্ধ্যার বিশেষ আয়োজনে অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান
×

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৪:০৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ | ০৫:০৪

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সমকাল সন্ধ্যার বিশেষ আয়োজনে আজ অতিথি হয়ে আসছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানের বিশেষ এই পর্বটিতে সঞ্চালক হিসেবে থাকবেন লেখক ও গবেষক এবং নদী বিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।

সমকালের বিশেষ এই আয়োজন আজ সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে সমকালের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হবে। বিশেষ  এ পর্বটিতে  নদী দখল, দূষণ, ভাঙন, বালু উত্তোলন, প্রবাহস্বল্পতা নিয়ে আলোচনা হবে। বিষয়গুলো অতিথিকে প্রশ্ন করতে পারবেন দর্শকরা। অতিথি সেই প্রশ্নের সরাসরি উত্তর দেবেন। 

সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে পরিবেশ আন্দোলনের শীর্ষ ব্যক্তিত্ব। গত আড়াই দশকের বেশি সময় ধরে তিনি নদী, পানি, প্রকৃতি রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় পরিবেশ পদক, রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, ও পরিবেশের নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ।

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস প্রতিবছর ১৪ মার্চ বাংলাদেশসহ বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এবছর করোনাভাইরাস ছড়ানোর কারণে মাঠপর্যায়ে দিবসটির উদযাপন সীমিত করেছে আয়োজকরা। 


আরও পড়ুন

×