ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরে: শিক্ষামন্ত্রী
×

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০১:৩১ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০৩:০৬

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, আমরা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কাছাকাছি সময়ে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। 

সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে এক বেঞ্চ পর পর সিট প্ল্যান করা হবে।’ 

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এসময় সব কোচিং সেন্টারও বন্ধ থাকবে। সার্বিক পরিস্থিতি বুঝে যদি আরও ছুটির প্রয়োজন হয় তাহলে সামনে গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে সেটি অ্যাডজাস্ট করা হবে।’  


আরও পড়ুন

×