ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা আতঙ্কে রাবি বন্ধ, হল ছাড়ার নির্দেশ

করোনা আতঙ্কে রাবি বন্ধ, হল ছাড়ার নির্দেশ
×

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০২:০৭ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০২:০৮

করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কার্যক্রম আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ১৮ মার্চের মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস,পরীক্ষা এবং আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ মার্চের মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়তে হবে। 

তবে ১৮ মার্চ কয়টা পর্যন্ত হল খোলা থাকবে সেটি বিকেলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। 

রাবি বন্ধের দাবিতে রোববার মানববন্ধন করেন শিক্ষার্থীরা। একইদিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন।


আরও পড়ুন

×