ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা নিয়ে সন্ধ্যায় কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

করোনা নিয়ে সন্ধ্যায় কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৩:৫৩

করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ঢাকায় অবস্থান করা বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করবে সরকার।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমও সেখানে উপস্থিত থাকবেন। খবর ইউএনবির

ব্রিফিংয়ের সময় ড. মোমেন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সরকারের পরিকল্পনার বিষয়টিও তুলে ধরবেন। 

এ দিকে সোমবার বাংলাদেশে নতুন আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে জানিয়ে, স্থানীয়ভাবেও করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সরকার। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে।

এছাড়া, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ও।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরও স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন

×