শেখ হাসিনাকে ফোন করে খোঁজ নিলেন ইমরান খান
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৭:১০ | আপডেট: ০২ অক্টোবর ২০১৯ | ০৭:১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার বিকেলে ফোন করেন ইমরান খান। এসময় সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। খবর বাসসের
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেন।’
তিনি বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রধানমন্ত্রী তার চোখের অবস্থা সম্পর্কে জানতে চাওয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানান।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা
- ইমরান খান
- পাকিস্তান
