করোনায় ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু
ইতালি প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৫:২৮ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০৫:৫১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথমবারের মতো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের মিলান শহরে তার মৃত্যু হয়ে। ওই ব্যক্তির বয়স হয়েছিল ৫০ বছর। তার স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে এখন ইতালিতে কোয়ান্টেরাইনে রয়েছেন।
ইতালি প্রবাসী এই ব্যক্তি বেশকিছু দিন ধরে সর্দি-কাশি ও ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মিলান ট্রেন স্টেশন সংলগ্ন ভিয়া সেত্তেমব্রে এলাকায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন ওই ব্যক্তি। তিনি গহনার ব্যবসা করতেন। বাংলাদেশে তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- করোনাভাইরাস
- ইতালি
