ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

দেশে করোনায় আরও ১ মৃত্যু, নতুন আক্রান্ত ৬

দেশে করোনায় আরও ১ মৃত্যু, নতুন আক্রান্ত ৬
×

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৩:২৪ | আপডেট: ২৪ মার্চ ২০২০ | ০৩:২৭

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

এ ছাড়া নতুন করে আরও ছয়জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। 

মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

আরও পড়ুন

×