ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আটকেপড়াদের জন্য যুক্তরাজ্যের ভিসার মেয়াদ বাড়ল

আটকেপড়াদের জন্য যুক্তরাজ্যের ভিসার মেয়াদ বাড়ল
×

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ১০:২০

করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতির কারণে যারা দেশে ফিরতে পারছেন না, তাদের ভিসার মেয়াদ বাড়িয়েছে যুক্তরাজ্য। 

বুধবার ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে দেশে ফিরতে পারছেন না, তাদের জন্য ৩১ মে পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। ২৪ জানুয়ারির পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে। 

ভিসার মেয়াদ বাড়াতে চাইলে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে। ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনের ই-মেইল : [email protected]

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজন হলে ভিসার মেয়াদ আরও বাড়ানোর কথা বিবেচনা করা হবে।





আরও পড়ুন

×