ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বললেন বাণিজ্যমন্ত্রী

বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বললেন বাণিজ্যমন্ত্রী
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৫:২০

দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসজনিত সংকটের ফলে শ্রমিকদের বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার বাড়ির মালিকদের প্রতি এ আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‌‘করোনাভাইরাসের কারণে কল-কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এ সকল শিল্পের শ্রমিকরাও সমস্যায় পড়েছেন। এমতাবস্থায়, শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি।’ খবর ইউএনবির

মন্ত্রী বলেন, ‘আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।’

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশে এখন পর্যন্ত ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ২৫ জন। এছাড়া পাঁচজন মারা গেছেন।

আরও পড়ুন

×