ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ছুটি বাড়তে পারে ২৫ এপ্রিল পর্যন্ত

ছুটি বাড়তে পারে ২৫ এপ্রিল পর্যন্ত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৩:১৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ০৩:১৭

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে সাধারণ ছুটি আবারও বাড়ছে। চলমান ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হতে পারে। 

শুক্রবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সারসংক্ষেপ (প্রস্তাব) আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আজই আদেশ জারি হতে পারে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফায় আবার ছুটি বাড়ানোর আলোচনা চলছে।

আরও পড়ুন

×