‘মিশন সেভ বাংলাদেশ’ উদ্যোগ
নিম্ন ও মধ্যবিত্তের সহায়তায় এগিয়ে আসার আহ্বান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৫:৪৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ০৭:০০
আসন্ন রজমান মাস উপলক্ষে ৫০০ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে এক মাসের নিত্যপণ্য সমাগ্রী উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে ‘মিশন সেভ বাংলাদেশ। এই উদ্যোগের অংশীদার হতে বিভিন্ন প্রতিষ্ঠিত কর্পোরেট কোম্পানি, সামাজিক সংগঠন ও ব্যক্তির প্রতি আহ্বান জানানো হয়েছে।
দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ'-এর পক্ষ থেকে বলা হয়েছে, নানা দ্বিধা, সংকোচে বা অভিমানে আড়ালে রয়েছে অনেক নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার, আড়ালে আছেন হঠাৎ বিপর্যয়ে পড়া অনেক এসএমই উদ্যোক্তা ও তাদের পরিবার, যাদের পাশে দাঁড়াতে চায় ‘মিশন সেভ বাংলাদেশ’।
মিশন সেভ বাংলাদেশ-এর অন্যতম উদ্যোক্তা ইমরান কাদির বলেন, ‘প্রাথমিকভাবে রমজান মাস উপলক্ষে আমরা ৫০০ পরিবারের বন্ধু হিসেবে এক মাসের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার দিতে চাই। প্রতিটি প্যাকেজের মূল্য হবে ৫/৬ হাজার টাকা। বরাবরের মতো প্রতিষ্ঠিত কর্পোরেট কোম্পানি, সামাজিক সংগঠন ও ব্যক্তির সহায়তা পেলে বন্ধু হিসেবে পাশে দাঁড়ানোর সংখ্যাটা বাড়বে।‘
আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংগ্রামী মধ্যবিত্ত সহযোদ্ধারা, আপনারা এটাকে বন্ধু হিসেবে আপনার পরিবারের পাশে দাঁড়াতে চাওয়ার ইচ্ছে হিসেবে দেখুন। দ্বিধা ভুলে নিঃসংকোচে আমাদের জানান, আমরা এই বন্ধুত্ব প্যাকেজ উপহার হিসেবে আপনার কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করব। আপনার সব তথ্য এই প্ল্যাটফর্ম বন্ধুর মতোই ব্যক্তিগত রাখবে।‘
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের পক্ষ থেকে জনজীবনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ আর ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানোর পর বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষেরা। এমন পরিস্থিতিতে ফান্ড গঠন করে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ‘মিশন সেভ বাংলাদেশ’। মিশনের পক্ষ থেকে প্রতিদিনই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় খাদ্যপণ্য সহায়তা দেওয়া হচ্ছে।
‘মিশন সেভ বাংলাদেশ’র উদ্যোগে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি পরিবার পেয়েছে খাদপণ্য সহায়তা। সহায়তা হিসেবে তাদের দেওয়া হচ্ছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিড়া, এক প্যাকেট নুডলস, বিস্কুট ও একটি সাবান।
এ উদ্যোগে এখন পর্যন্ত অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহাজ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট এবং শপ-আপ। মিশনের সঙ্গে যুক্ত আছেন ক্রিকেটার সাকিব আল হাসানও।
এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৭৩ লাখ ৪ হাজার ১২টাকা। ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন- https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।
