ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৬:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। একইসাথে স্থগিত করা হয়েছে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা। 

রোববার বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বর্তমান পরিস্থিতিতে সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। তারমধ্যে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সার্বিক বিষয় বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 

সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল অফিস (জরুরি সার্ভিস ব্যতিত) ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

আরও পড়ুন

×