ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে ব্যবস্থা: শ্রম প্রতিমন্ত্রী

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে ব্যবস্থা: শ্রম প্রতিমন্ত্রী
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ০৪:১১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২০ | ০৪:২১

সব শিল্প কলকারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের জন্য মালিকদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সোমবার এক বিবৃতিতে তিনি এ নির্দেশনা প্রদান করেন। খবর বাসসের

মুন্নুজান সুফিয়ান বলেন, ‘এ নির্দেশ না মানলে বা উক্ত তারিখের মধ্যে বেতন প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিমন্ত্রী করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

×