ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ত্রাণ বিতরণে দুর্নীতি, মেম্বারের বিরুদ্ধে দুদকের মামলা

ত্রাণ বিতরণে দুর্নীতি, মেম্বারের বিরুদ্ধে দুদকের মামলা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৯:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেকেন্দার মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা-১ এর সহকারী পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। 

এজাহারে বলা হয়, আসামি জনপ্রতিনিধি হয়ে ন্যস্ত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাসমূহ সঠিকভাবে জনগণের মাঝে বণ্টন না করে অবৈধভাবে টাকা গ্রহণ করার বিনিময়ে কার্ড বিতরণ করার মাধ্যমে অবৈধভাবে অর্থগ্রহণ করেন। 

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এ জাতীয় কার্যক্রম অব্যহত রাখা হবে। ত্রাণ বিতরণে তালিকা প্রস্তুত ,সরবরাহসহ সকল কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।

নববর্ষের এই দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আসুন আমরা সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালন করি। এই মহাদুর্যোগের সময় সর্বোচ্চ মানবিকতার উদাহরণ সৃষ্টি করি। 

আরও পড়ুন

×