ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পাটমন্ত্রীর অর্থায়নে রূপগঞ্জে নির্মাণ হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব

পাটমন্ত্রীর অর্থায়নে রূপগঞ্জে নির্মাণ হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব
×

গোলাম দস্তগীর গাজী -ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ১৩:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বেস্টওয়ে সিটিতে নির্মিত হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব ও আইসোলেশন সেন্টার।

শুক্রবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনাভাইরাস পরীক্ষার এ ল্যাব শুধু রূপগঞ্জের জনগণের জন্য নয়, এখানে নারায়ণগঞ্জের মানুষের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা সম্ভব হবে। ৩-৪ ঘণ্টার মধ্যে করোনা ফল পাওয়া যাবে। সম্ভব হলে নারায়ণগঞ্জের আশপাশের জেলার মানুষের করোনাভাইরাস পরীক্ষাও করা হবে।

মন্ত্রী আরও বলেন, নমুনা সংগ্রহের জন্য হটলাইন চালু রয়েছে। ফোন দিলেই বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে। এছাড়া মাইক্রোবায়োলজিস্ট, চিকিৎসক এবং নার্স প্রস্তুত রয়েছেন।

একটি সরকারি ও দুটি বেসরকারি অ্যাম্বুলেন্স করোনা রোগী পরিবহনের জন্য কাজ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর: ইউএনবি

আরও পড়ুন

×