ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

আইনমন্ত্রীর মা আর নেই

আইনমন্ত্রীর মা আর নেই
×

জাহানারা হক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ২১:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা এবং অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী  জাহানারা হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর এপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত  হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর ৫ মাস ২১ দিন।

আরও পড়ুন

×