পাঁচ হাসপাতালে সুরক্ষাসামগ্রী দিল নৌবাহিনী
পাঁচ হাসপাতালে সুরক্ষাসামগ্রী দিয়েছে নৌবাহিনী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১০:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা মোকাবিলায় নৌবাহিনীর পক্ষ থেকে রাজধানীর পাঁচ হাসপাতালে চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে।
হাসপাতালগুলো হলো- কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি।
রোববার দেওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে- এক হাজার ৪০০ পিপিই, পাঁচ হাজার ৬০০ মাস্ক, চার হাজার ৩০০ সেট গ্লাভস, ৭০০ বিশেষ নিরাপত্তা চশমা, পাঁচ হাজার সু প্রটেকশন ডিস্পেন্সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার প্রভৃতি। আইএসপিআর।
