ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ৩১ মে পর্যন্ত চলবে

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ৩১ মে পর্যন্ত চলবে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৯:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই সময় আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতোমধ্যে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা শিক্ষার্থীরাও এ সময়ের মধ্যে তথ্য সংশোধন করতে পারবে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম প্রথম দফায় ২৯ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন

×