ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পিপিই দিলেন আজম জে চৌধুরী

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পিপিই দিলেন আজম জে চৌধুরী
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৮:৩৭ | আপডেট: ০৬ মে ২০২০ | ০৮:৩৯

করোনা মহামারী পরিস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে বুধবার ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পক্ষ থেকে এক হাজার পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন আজম জে চৌধুরী। 

কারা অধিদফতরের আইজি এ কে এম মোস্তফা কামাল পাশার হাতে পিপিইগুলো তুলে দেয়া হয়।  

ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড বসতবাড়ি, শিল্প-কারখানা ও গ্যাস স্টেশনগুলোতে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া কোম্পানি দুটি এলপিজির নিরাপদ ব্যবহারসহ করোনা ভাইরাসের বিরূদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×