সিলেটে আরও ৩ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ মে ২০২০ | ১১:৪০ | আপডেট: ০৮ মে ২০২০ | ১১:৪১
সিলেটে নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। নতুন শনাক্ত তিনজনের বাড়ি সিলেট সদর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার তাদের ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয় এবং তিনজনের রিপোর্ট পজেটিভ এসেছে। এই নিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮২ জন।
সিলেট বিভাগের মধ্যে এখন পর্যন্ত হবিগঞ্জে সর্বোচ্চ ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৫৭ জন এবং মৌলভীবাজারে ৩৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে চারজন করোনায় মারা গেছেন এবং ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।